1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পঞ্চগড়-১ আসনে নৌকা প্রতীকেই সম্রাটকেই চায় ভোটাররা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পঞ্চগড়-১ আসনে নৌকা প্রতীকেই সম্রাটকেই চায় ভোটাররা

মোঃ জাকিরুল ইসলাম, সম্রাট পঞ্চগড়
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -১ আসনে নৌকা প্রতীকে সম্রাটকেই চায় সাধারণ মানুষ। আসনের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে তার জনপ্রিয়তা সকলের উর্ধে। পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট প্রথমে উড়োজাহাজ প্রতিকে বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান এবং পরবর্তী জেলা পরিষদের উপ নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিটি নির্বাচনে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। স্থানীয়রা জানান, আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট পিতার আদর্শে উজ্জীবিত হয়ে পঞ্চগড়ে বাংলাদেশ আওয়ামীলীগ’কে সুসংগঠিত করতে ও বঙ্গবন্ধু কন্যার হাতকে আরো শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সম্রাট এর অবদানের জন্য পঞ্চগড়ে তৃনমূল আওয়ামীলীগ আজ এতো শক্তিশালী। তিনি আওয়ামী লীগের পাশাপাশি সকল অঙ্গ সংগঠনকে সক্রিয় করেছে। অন্যান্যরা যখন গ্রুপিং করতে ব্যস্ত তখন সম্রাট ছুটে বেড়িয়েছেন জেলার সর্বত্র দলকে সুসংগঠিত করতে। যে কোন দলীয় কর্মসূচিতে সবসময় রাজপথে থাকেন তিনি। সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ তার জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জেলার তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত এমন কেউ নেই যে সম্রাটকে চিনে না। স্থানীয়রা আরো বলেন, আমরা আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট’কে সংসদে দেখতে চাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্রাট’কে নৌকা প্রতীক দিলে আমরা সবাই সর্বোচ্চ ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ্।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com