1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৪০ বার
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু

মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহ : পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আজ ৯ই মার্চ সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আজকের নির্বাচনে পূণরায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র মো. ইকরামুল হক টিটু।

আজকের নির্বাচনে টিটু সাহেব ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯টি।

১২৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে মো. ইকরামুল হক টিটু ঘড়ি মার্কায় ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। মোঃ ইকরামুল হক টিটুর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি টজু হাতি মার্কায় পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট।

মোঃ ইকরামুল হক টিটুর দ্বিতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ঘোড়া মার্কায় পেয়েছেন ১০ হাজার ৬৪৩ ভোট, কৃষকলীগ নেতা রেজাউল হক হরিণ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।

আজকের নির্বাচনে মো. ইকরামুল হক টিটু ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। এতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।

এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন নারী ভোটার ছিলেন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com