1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বস্তিতে আগুন পুড়ছে ১৪পরিবার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বস্তিতে আগুন পুড়ছে ১৪পরিবার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১২৩ বার

ইয়ুথ ডেস্কঃ বগুড়া শহরের একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪টি টিনের ঘর। আজ সোমবার দুপুরে শহরের চেলোপাড়ার চাষীবাজার রেললাইনসংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা মানুষজন প্রাণ নিয়ে বের হতে পারলেও সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই তাদের আসবাবপত্র, হাঁড়িপাতিল, নগদ টাকা পুড়ে যায়। পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করলেও বস্তি ঘরে থাকা মালামাল রক্ষা করা যায়নি। তবে কেউ হতাহত হননি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights