1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুড়ীতে পবিত্র রামাদানের আগমনে তালামীযের স্বাগত মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুড়ীতে পবিত্র রামাদানের আগমনে তালামীযের স্বাগত মিছিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১৫ বার

জুড়ী, প্রতিনিধিঃ পবিত্র মাহে রামাদানের আগমন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার পক্ষ হতে আজ ১১ মার্চ সোমবার বাদ আসর বের হয় স্বাগত মিছিল।

উক্ত স্বাগত মিছিল জুড়ী আদী মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুড়ী ক্যাম্প চত্বরে এসে পথসভা ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী পথসভায় উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা এমরান হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি জননেতা মওলানা আব্দুস শহীদ, শহর আল-ইসলাহ’র সভাপতি, মাহবুব হোসাইন আয়াজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুড়ী শহর শহর আল-ইসলাহ’র সাধারণ এম এ মাকসুদ জুনেদ, দায়িত্বশীল ফয়জুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা’র সুপার মাওঃ জামাদুল ইসলাম, উপজেলা তালামীযের সহ সভাপতি বেলাল আহমেদ, হাঃ লুৎফুর রহমান, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি, মেহেদী হাসান ইমন, সম্পাদক আব্দুল মুমিত, ফুলতলা ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল ওয়াদুদ, সম্পাদক শাওণ আহমেদ, গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাঃ এবাদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights