1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগার এর উদ্যোগে” আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগার এর উদ্যোগে” আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৪ বার

মোঃ নুরুন্নবী পাবনা সংবাদদাতা : পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোপকোলা গ্ৰামে আকবর হোসেন স্মৃতি পাঠাগার এর উদ্যোগে ” রমজানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ (১৩ মার্চ) মঙ্গলবার পহেলা রমজান ১৪৪৫ হিজরী বাদ আসর থেকে আকবর হোসেন স্মৃতি পাঠাগার,দোপকোলা পাবনা এর উদ্যোগে দোপকোলা কেন্দ্রীয় জামে মসজিদে ” রমজানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলম। পাঠাগারের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাহিন হোসেন আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাঠাগারের সাধারণ কমিটির সভাপতি ও দোগাছি ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাগারের কার্যকর কমিটির সভাপতি ও দৈনিক সংগ্রাম এর পাবনা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু, কোষাধ্যক্ষ ওয়ারিশ হোসেন সহ অন্যান্য সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights