1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, সতর্ক থাকবেন যেভাবে - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ২:৪২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, সতর্ক থাকবেন যেভাবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স) হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন অনেকেই।

ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে প্রতারকেরা। তাই বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্রতারণার এবং প্রতিকার তুলে ধরা হলো।

১. অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঘরে বসে চাকরির প্রস্তাব দেওয়া হয়। এতে অল্প সময় কাজ করলেই মিলবে মোটা অঙ্কের বেতন। এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দিলেই বিপদ।

মেসেজ কিংবা ফোন করে এক্ষেত্রে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়। আর সেই প্রক্রিয়ার ফাঁকেই ব্যাংকের সমস্ত তথ্য হাতিয়ে নেয় জালিয়াতরা। তাই এ ধরনের মেসেজ থেকে দূরে থাকুন।

২. অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল আসলে এড়িয়ে যাওয়াই ভালো। অনেক সময়ই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা হয়। চাওয়া হয় টাকা। সে আহ্বানে সাড়া দিলেই খোয়াতে পারেন নিজের অর্থ।

৩. ফোন করে অনেক সময় বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্য ছিল। যার জন্য টাকা দিতে হবে। এই ধরনের কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।

৪. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করবেন না ভুল করেও। বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে সর্বস্ব হারিয়েছেন অনেকেই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com