1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার সাতটি আসনে নৌকায় মনোনয়ন পেলেন যাঁরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার সাতটি আসনে নৌকায় মনোনয়ন পেলেন যাঁরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৯৪ বার

আরাফাত হোসেন,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বগুড়ার সাতটি আসনের নৌকা মার্কার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বর্তমান এমপি সাহাদারা মান্নান। তিনি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তৌহিদুর রহমান মানিক। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সিরাজুল ইসলাম খান রাজু। তিনি আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে হেলাল উদ্দিন কবিরাজ। তিনি কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মজিবর রহমান মজনু। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। বগুড়া-৬ (সদর) আসনে বর্তমান এমপি রাগেবুল আহসান রিপু। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মো. মোস্তফা আলম। তিনি বিএমএ ও স্বাচিপ বগুড়ার সভাপতি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com