
সাগর কুমার বাড়ই ,স্টাফ রিপোর্টারশঃ ১৫ ই মার্চ ~২০২৪ ইং শুক্রবার খুলনার তেরখাদা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও news 21 টেলিভিশনের সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান।
সভায় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল স্মার্ট বাংলাদেশ গড়ি , ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।