1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তথ্য-প্রযুক্তিকে আলিঙ্গন করে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে : স্পিকার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তথ্য-প্রযুক্তিকে আলিঙ্গন করে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে : স্পিকার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬৯ বার
তথ্য-প্রযুক্তিকে আলিঙ্গন করে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে : স্পিকার
তথ্য-প্রযুক্তিকে আলিঙ্গন করে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের রূপকল্প এক যুগান্তকারী পদক্ষেপ। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেবে।

রবিবার (১৭ মার্চ) রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল সংযোগ প্রকল্পের আওতায় এ ট্রেনিং সেন্টার নিমার্ণ করা হয়।

ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘সজীব ওয়াজেদ জয় রংপুরের কৃতী সন্তান। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। আগামী দিনের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন তিনি। সুতরাং তার নামে এই ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে নিজেদের দক্ষতার উন্নয়ন করে দেশ বিনির্মানে আত্মনিয়োগ করবে।’

তিনি বলেন, ‘শেখ কামাল আইটি ইনকিউবেশন ট্রেনিং সেন্টার স্থাপনের পাশাপাশি আরও অধিকতর নতুন সেবা দিতে জয় সেট সেন্টার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নতুন দক্ষ উদ্যোক্তা তৈরি করবে।’

স্পিকার বলেন, ‘উপজেলা পরিষদ কমপ্লেক্সের পঞ্চম তলায় পাঁচ হাজার বর্গফুট বিশিষ্ট একটি ফ্লোরে জয় সেট সেন্টার স্থাপন করা হবে। পীরগঞ্জবাসী এই সেন্টার থেকে তথ্য প্রযুক্তি সেবাসহ বিভিন্ন ধরনের সরকারি ই-সার্ভিস পাবে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার নারী উদ্যোক্তাদের একটি ল্যাপটপ বিতরণের মাধ্যমে তাদের দক্ষতার উৎকর্ষ সাধন করা হবে। রংপুরকে রূপান্তর করা হবে একটি স্মার্ট ইকোনমিক হাব হিসেবে।’

অনুষ্ঠানের শুরুতে স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্পিকার ‘হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে মোট ১ হাজার ১৯০টি ল্যাপটপ বিতরণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com