1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালুখালীতে জাতীয় শিশুদিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালুখালীতে জাতীয় শিশুদিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৭ বার

মোঃ লালন শেখ, কালুখালী( রাজবাড়ী) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনবো হাসি সবার ঘরে৷ – এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় শিশুদিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সকালে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন ( আইজিপি ব্যাচ), উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন প্রমুখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন। সভায় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন ( আইজিপি ব্যাচ),সমবায় কর্মকর্তা আ: জব্বার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অঞ্জলি রানী প্রামানিক, মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights