1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আইনশৃঙ্খলা বাহিনীর নামে চাঁদা তুললেই ব্যবস্থা নেবে ডিএমপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আইনশৃঙ্খলা বাহিনীর নামে চাঁদা তুললেই ব্যবস্থা নেবে ডিএমপি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৬ বার
আইনশৃঙ্খলা বাহিনীর নামে চাঁদা তুললেই ব্যবস্থা নেবে ডিএমপি
ড. খ. মহিদ উদ্দিন/ ছবি

ইয়ুথ ডেস্ক

যেকোনও ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্সে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, ‘রাজনৈতিক, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী যে নামেই চাঁদা আদায় করুক না কেন, সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপি কঠোর অবস্থানে রয়েছে। এসব চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ফলোআপ সভায় তিনি এসব কথা বলেন।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সব সময় তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের সঙ্গে যেসব সংস্থা সংযুক্ত তাদের সাথে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যেকোনও ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ডিএমপি।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাণিজ্য মন্ত্রণালয়, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিজিএফআই, এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com