1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্তের আগে বাস উল্টে নিহত ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্তের আগে বাস উল্টে নিহত ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পতেঙ্গা প্রান্ত গোলচত্বরের পাশে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত আবুল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম  বলেন, কাটগড় থেকে টানেলের দিকে যেতে নেভাল হয়ে ঘুরে গোলচত্বরে যেতে হয়। এই গোলচত্বরের আগের বাঁকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে করে হতাহতের ঘটনা ঘটে।তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com