
মোঃ শাকিল সরকার, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের হোছেন নগর (ভিলা) এর ব্রিটিশ বিরোধী, মাতৃভাষা পদক প্রাপ্ত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী সাহেব গতকাল তার মেয়ের বাড়ি পাশ্ববর্তী ভরাডোবা গ্রামে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে হঠাৎ বুমিবুমি ভাব ও মাথা গুড়ানো অনুভব করে এবং শরীরিরভাবে দুর্বল হয়ে পরেন। পরে রাত ৭ টা ৩০ মিনিটে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার ইসিজি পরীক্ষা করে- প্রাথমিক চিকিৎসা প্রদান করে রোগীকে ভর্তি নেন। এখন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদেশী সাহেবের চিকিৎসা চলমান রয়েছেন।