1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় দ্বাদশ নির্বাচনে সাতটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় দ্বাদশ নির্বাচনে সাতটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

আরাফাত হোসেন, স্টাফ রিপোর্টার বগুড়া
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার সাত আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। রাজধানী ঢাকার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

ঘোষিত তালিকায় দেখা যায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে গোলাম মোস্তফা বাবু মণ্ডল, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে শাহীন মোস্তফা কামাল ফারুক, বগুড়া-৫  (শেরপুর-ধুনট) আসনে মো. ওমর ফারুক, বগুড়া-৬ (সদর) আসনে আজিজ আহমেদ রুবেল ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে এটিএম আনিসুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্তদের মধ্যে শরিফুল ইসলাম বগুড়া-২ ও নুরুল ইসলাম তালুকদার বগুড়া-৩ আসনে আওয়ামী লীগের জোটের শরিকদল হিসেবে সংসদ সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পাটি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com