1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে(ডিবি)অভিযান চালিয়ে ০৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ গ্রেফতার - ৫  - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে(ডিবি)অভিযান চালিয়ে ০৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ গ্রেফতার – ৫ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ০৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করে।গতকাল ২৫ মার্চ ডিবি যশোরের এসআই (নিঃ)/রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এএআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৩১, তাং-০৭/০৩/২০২৪ ইং, ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড এর তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন নেপালের মোড় পশ্চিমপাড়া গ্রামে আসামী মোঃ সেলিম মোল্যা(২৮) এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে মৃত হাবিল মোল্যার পুত্র মোঃ সেলিম মোল্যা(২৮) মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মাগুরা মহম্মদপুর থানাধীন আউননাড়া মধ্যপাড়ার আজিজার রহমান সরদারের পুত্র মোঃ আঃ রহমান সরদার(২৫) যশপুর এলাকা থেকে শহিদুল ইসলামের পুত্র মোঃ আল -আমিন(২৩) কে গ্রেফতার করেন এবং আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী মোঃ সেলিম মোল্যা(২৮) এর বসত বাড়ীর উঠান হইতে ০৩টি চোরাই সন্দিগ্ধ মোটরসাইকেল উদ্ধার করেন।পরবর্তীতে ধৃত আসামীদের সহায়তায় মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন ভাইনার মোড় হইতে আসামী মৃত চাঁদ আলীর পুত্র মোঃ শিবলু মোল্যা(৪২) কে আটক করে। একটি চোরাই মোটরসাইকেল সহ ধৃত করেন।

ধৃত সকল আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পাঁকা রাস্তার উপর হইতে গতকাল ২৫ মার্চ ৮ টা ৪৫ মিনিটের সময় আসামী কুষ্টিয়ার মীরপুর থানাধীন গোড়দাহ খালপাড় গ্রামের মৃত ময়েন উদ্দীনের পুত্র মোঃ হাসান ফকির(৪২) এর নিকট হইতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। আসামীদের নিকট থেকে মোট ০৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। যার মূল্য অনুমান ৭,২০,০০০/- টাকা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com