1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌকার মাঝি চয়ন ইসলাম কে শুভেচ্ছা জানালেন উপজেলা কৃষকলীগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌকার মাঝি চয়ন ইসলাম কে শুভেচ্ছা জানালেন উপজেলা কৃষকলীগ

মোঃ তারেক রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার

সিরাজগঞ্জ জেলার নির্বাচনী এলাকা ০৬ শাহজাদপুরে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দুই বারের সফল সংসদ সদস্য জননেতা জনাব চয়ন ইসলাম শাহজাদপুরের নৌকার মাঝি মনোনীত হ‌ওয়ায় ও শাহজাদপুর আগমন উপলক্ষে শাহজাদপুর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো: জসিম উদ্দিন সহ সকল উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচনী বোর্ড সকল প্রার্থীর আবেদন যাচাই বাছাই করে। ২৬/১১/২০২৩খ্রী: রবিবার বিকেলে সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হিসেবে মনোনয়ন দেন।

সব শেষ দল থেকে বলা হয়, যে সমস্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, দলে সময় দিতে পারেনি, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, জনবিচ্ছিন্ন, বিতর্কিত, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তাদের এবার মনোনয়ন দেয়া হয়নি।

এবার মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, মেধাবী ও জনবান্ধব নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে। সাবেক এমপি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম তিনি বলেন, মনোনয়নের জন্য আরো অনেকেই প্রার্থী হয়েছিলেন তার মধ্যে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সকল মনোনয়ন বোর্ডের সকল সদস্য সহ আমার শাহজাদপুর আসনে নির্বাচনে সকল ভোটারদেরকে অভিনন্দন জানাই এবং শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সঠিক ভাবে ভূমিকা পালন করতে পারি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com