1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
একই পরিবারের ৫ লাশের জানাজা এক সাথে সম্পন্ন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

একই পরিবারের ৫ লাশের জানাজা এক সাথে সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮৭ বার

জুড়ী, প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ী গ্রামে আজ ভোরে একই পরিবারের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী ৫ জন লাশের জানাজা বিকাল ৪ ঘটিকায় হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার পর জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়া বেগমকে (১২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫ টার দিকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। ফজরের নামাজ পড়ার পর স্থানীয়রা বিদ্যুৎ লাইনের একটি খুঁটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন ট্রান্সফরমার সংলগ্ন ঘরের লোকজন মরে পড়ে আছে। এদিকে ঘটনার পর পল্লী বিদ্যুতের মৌলভীবাজার জেলার জিএম এ বি এম মিজানুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সারোআর আলম, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com