1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রথমবার 'হোপ গালা' সঞ্চালনায় আলিয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রথমবার ‘হোপ গালা’ সঞ্চালনায় আলিয়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৯ বার
বিনোদন ডেস্ক বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন আলিয়া ভাট। এরইমধ্যে বলিউড পেরিয়ে হলিউডেও পা রেখেছেন তিনি। অভিনয় করছেন ‘দ্য হার্ট অব স্টোন’ সিনেমায়। এবার লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় দেখা যাবে অভিনেত্রীকে। কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করে চলেছেন বলিউড অভিনেত্রীরা। গত বছর অস্কার মঞ্চে উপস্থাপনার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা পাডুকোন। এ বছর বাফটা উপস্থাপনায়ও ডাক পেয়েছিলেন তিনি। এবার লন্ডনের হোপ গালা অনুষ্ঠান উপস্থাপনার আমন্ত্রণ পেলেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। গত বছর ‘মেট গালা’তে অংশ নিয়েছিলেন আলিয়া। গতকাল বৃহস্পতিবার লন্ডনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হাইড পার্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে এবারের আসর। ভারত ও লন্ডনের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবীরা উপস্থিত থাকবেন সেখানে। হোপ গালা বিশ্বের প্রথম চ্যারিটি গালা শো। বিশ্বজুড়ে দরিদ্র শিশুদের নিয়ে গঠিত দুস্থ শিবিরকে সাহায্য করে তারা। আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসা করেছিল ৩৫৫ কোটি রুপির বেশি। বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন ‘জিগরা’ চলচ্চিত্র নিয়ে। এছাড়াও সামনে ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ২’ আসবে অভিনেত্রীর।

বিনোদন ডেস্ক
বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন আলিয়া ভাট। এরইমধ্যে বলিউড পেরিয়ে হলিউডেও পা রেখেছেন তিনি। অভিনয় করছেন ‘দ্য হার্ট অব স্টোন’ সিনেমায়। এবার লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় দেখা যাবে অভিনেত্রীকে।

কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করে চলেছেন বলিউড অভিনেত্রীরা। গত বছর অস্কার মঞ্চে উপস্থাপনার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা পাডুকোন। এ বছর বাফটা উপস্থাপনায়ও ডাক পেয়েছিলেন তিনি।

এবার লন্ডনের হোপ গালা অনুষ্ঠান উপস্থাপনার আমন্ত্রণ পেলেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। গত বছর ‘মেট গালা’তে অংশ নিয়েছিলেন আলিয়া।

গতকাল বৃহস্পতিবার লন্ডনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হাইড পার্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে এবারের আসর।

ভারত ও লন্ডনের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবীরা উপস্থিত থাকবেন সেখানে। হোপ গালা বিশ্বের প্রথম চ্যারিটি গালা শো। বিশ্বজুড়ে দরিদ্র শিশুদের নিয়ে গঠিত দুস্থ শিবিরকে সাহায্য করে তারা। আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসা করেছিল ৩৫৫ কোটি রুপির বেশি। বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন ‘জিগরা’ চলচ্চিত্র নিয়ে। এছাড়াও সামনে ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ২’ আসবে অভিনেত্রীর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com