1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জমি রেজিস্ট্রি না করে দেয়ায় মৃত বাবার কবরে ছেলে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জমি রেজিস্ট্রি না করে দেয়ায় মৃত বাবার কবরে ছেলে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২০ বার

মোঃ খলিলুর রহমান, জেলা প্রতিনিধি(নীলফামারী): জমি রেজিস্ট্রি না করে দেয়া মৃত বাবার খোরা কবরে ছেলে নিজে শুয়ে কবর দিতে বাঁধা প্রদান করেছে। পরে পুলিশের হস্তক্ষেপে জুম্মার নামাজের পর সম্পন্ন হয় দাফনকার্য। শুক্রবার(২৯ মার্চ) নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট বাটুল টারি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মৃত মুজিবুর রহমানের দুই স্ত্রী রয়েছে। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে ২ শতাংশ ও ছোট ছেলেকে ৫ শতাংশ জমি লিখে দেন তিনি। প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে ৩ শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রে আগেই শুক্রবার ফজরের সময় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তিন ছেলেকে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বাবার লাশ আটক করে কবরে শুয়ে পড়ে কবর দিতে বাধা প্রদান করে ছোট ছেলে নওশাদ আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপড়া ইউনিয়নের পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুল ইসলাম বলেন, জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরে সদর থানায় বিষয়টি পুলিশের হস্তক্ষেপে মৃত মুজিবরের দাফনকার্যে সম্পন্ন হয়। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম পিপিএম সেবা বলেন, পুলিশ ও গ্রামবাসীর উপস্থিতিতে সাময়িক সমস্যা সমাধান করে লাশ দাফন করা হয়েছে । এ ঘটনায় পরবতীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com