1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারত থেকে রাতে দেশে আসছে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারত থেকে রাতে দেশে আসছে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১১ বার
ভারত থেকে রাতে দেশে আসছে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে আজ রোববার রাতে দেশে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেয়াঁজ আসছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি জানান, ট্রেনের মাধ্যমে এ পেঁয়াজ দেশ আসবে। সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের নবম সভা শেষে আজ রোববার দুপুরে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ৪০ টাকা কেজি দামে এই পেঁয়াজ ওপেন সেলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রি করা হবে। ট্রেনের মাধ্যমে পেঁয়াজের এই চালান দেশে আসবে।

প্রতিমন্ত্রী দাবি করেছেন, গত কয়েকবছরের মধ্যে এ বছর বেশির ভাগ পণ্যের দাম নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৫ ভাগ বাড়লেও বাংলাদেশে এক থেকে দুই ভাগ বেড়েছে। সয়াবিন তেলের দামও নিয়ন্ত্রণে আছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, কোরবানির ঈদ পর্যন্ত তেল ও চিনির মজুত যথেষ্ট আছে। পয়লা বৈশাখ থেকে সরু ও মোটা চাল হিসেবে না জাত অনুযায়ী চাল বিক্রি করা হবে বলেও সভায় জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এর আগে, গত বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com