1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বঙ্গবন্ধুর ম্যুরালে এমপি বাদশার শ্রদ্ধা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বঙ্গবন্ধুর ম্যুরালে এমপি বাদশার শ্রদ্ধা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও ১৪ দলের অন্যতম বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বুধবার বেলা সাড়ে ১২টায় শহরের সিঅ্যান্ডবি মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য সাদরুল ইসলাম, সম্পাদকমণ্ডলির সদস্য আইনজীবী আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দীন পান্না, মহানগর যুবমৈত্রীর সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ বন্ধু সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com