1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীর আদালত চত্বরে পুলিশের গাড়িতে বোমা হামলা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীর আদালত চত্বরে পুলিশের গাড়িতে বোমা হামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী: রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থানরত পুলিশের গাড়ি লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় আদালতের জেনারেটর রুমের জানালার কাচ ভেঙে যায়। হাত বোমা বিস্ফোরণের ঘটনায় আদালত চত্বরে অবস্থানরত মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশে রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে বাড়ানো হয় পুলিশ ও গোয়েন্দা নজরদারি তৎপরতা । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের গাড়ি লক্ষ্য করে হাত বোমা ছোড়া হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়িতে না পড়ে পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও তারা কানে কম শুনছেন বলে জানিয়েছেন। ঘটনার পর সেখান থেকে পুলিশের গাড়িটি সরিয়ে নেওয়া হয়। এর পর বিস্ফোরণের জায়গাটি ইট দিয়ে ঘিরে পুলিশ তদন্ত শুরু করে এবং সেখান থেকে হাত বোমার খোসা ও স্প্রীন্টার উদ্ধার করে। রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, আদালতের সীমানা প্রাচীরের বাইরে থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঘটনার সময় তার কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন। এসময় আমরা বিকট শব্দ শুনি। পরে জানলাম বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরপর পুরো আদালত চত্বরে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়াতে আইনশৃংখলা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com