1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবীগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি)ষান্মাসিক সভা অনুষ্ঠিত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবীগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি)ষান্মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ দলিত, প্রতিবন্ধী, হিজরা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদেরকে সক্রিয় অংশগ্রহণ করানোর লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি)’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার(০৪এপ্রিল) নাইস বাংলা রেষ্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা এএনসি’র সভাপতি উত্তম কুমার পাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর মো: শাহাজাহান মিয়া, হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান।

সভায় আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা এএনসি’র সদস্য সাংবাদিক শাহ সুলতান আহমেদ, মো: আবু তালেব, সলিল বরণ দাস, স্বপন রবিদাস, ইউপি মেম্বার মায়া রাণী দাস, সইফা আক্তার কাকলি,সুফিয়ান আহমেদ জুবেল,সিহান তালুকদার, মাহমুদা আক্তার, শান্তা নায়েক,

পূনিমা রানী দাশ,পপি পাল,অনিন্দিতা পাল,বিধান পাল, কল্পনা সরকার, হামিদা বেগন প্রমুখ।

সভায় মুন্নি হিজড়া বলেন, আমাদের হিজড়াদের জন্য বাসস্থান, কবর স্হান খুব জরুরি আমরা এই অধিকার থেকে বঞ্জিত।

সভায় কমিটির ২১জন সদস্য গ্রুপ ওয়ার্কের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে আগামী ৬মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com