1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আনফিট গাড়ি সড়কে নামালে কঠোর ব্যবস্থা: বিআরটিএ চেয়ারম্যান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আনফিট গাড়ি সড়কে নামালে কঠোর ব্যবস্থা: বিআরটিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার
আনফিট গাড়ি সড়কে নামালে কঠোর ব্যবস্থা: বিআরটিএ চেয়ারম্যান
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার

ইয়ুথ ডেস্ক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, ঈদে আনফিট গাড়ি মহাসড়কে নামার সুযোগ নেই। কেউ বের করলে তাৎক্ষণিকভাবে লোকাল প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘গার্মেন্টস মালিকদের রিকুইজিশন দিতে বলেছি, যাতে আনফিট গাড়ি না নিয়ে বিআরটিসির বাস নিতে পারে। সুতরাং, আনফিট কোনও গাড়ি রাস্তায় নামার সুযোগ নেই।’

আনফিট গাড়ি বের হওয়ার চেষ্টা বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন নজরদারিতে রেখেছে বলে জানান তিনি।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘ঈদের সময় কিছু আনফিট গাড়ি রাস্তায় নেমে আসে, এমন একটি কমন অভিযোগ থাকে প্রতিবছরই। এবার কোনোভাবেই যাতে আনফিট গাড়ি রাস্তায় নামতে না পারে, এজন্য আমরা বিআরটিসির ৫৫০টি বাস রিজার্ভেশনে রেখেছি।’

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘প্রতি বছরই আমরা এই টার্মিনালগুলো পরিদর্শন করি মানুষের ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক হয়।

এখানে (গাবতলী বাস টার্মিনাল) আমাদের মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম, মনিটরিং টিম কাজ করছে। আমি এখানে বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে দেখলাম— বেশিরভাগ জায়গায় ভাড়া কম নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com