1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল এর সাথে মতবিনিময় সভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আয়োজনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা সমাজ সেবা অফিসার মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা রানী মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার সামাউল ইসলাম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান উদ্দীন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি সহ আরো অনেকে। মতবিনিময় সভা শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আসন্ন বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

অপর দিকে বেলা দেড়টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পালকে ফুলেল শুভেচ্ছা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com