1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আইচগাতী ফাঁড়ির এস আই আনিছুরের বিরুদ্ধে জেলা প্রশাসক সহ তিন কার্যালয়ে অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আইচগাতী ফাঁড়ির এস আই আনিছুরের বিরুদ্ধে জেলা প্রশাসক সহ তিন কার্যালয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান এবং কনস্টেবল নুরুজ্জামান নান্নুর বিরুদ্ধে নিরীহ মানুষকে অযথা শরীর তল্লাশি , বিভিন্ন প্রকার অশালীন কথাবার্তা , ভয়-ভীতি প্রদর্শন সহ সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে খুলনা জেলা প্রশাসক , খুলনা জেলা পুলিশ সুপার ও রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৮ এপ্রিল সোমবার এ সকল অভিযোগ দায়ের করেন খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতীর যুগিহাটি এলাকার মোঃ সোহান মোড়ল সহ আরো ১০ জন ব্যক্তি। এস আই আনিসুর রহমান এবং কনস্টেবল নুরুজ্জামান নান্নু বর্তমানে খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতীর পুলিশ ফাড়িতে কর্মরত আছেন। এসব অভিযোগে তারা উল্লেখ্য করেন , এস আই আনিছুর রহমান ও কনস্টেবল নুরুজ্জামান নান্নু পুলিশে চাকরি করার সুবাদে এলাকার সাধারণ নিরীহ মানুষদের এবং বিভিন্ন সময়ে- অসময়ে সামাজিক ও বংশীয় লোকদের দাঁড় করিয়ে অযথা শরীর তল্লাশির নামে বিভিন্ন প্রকার অশালীন কথাবার্তা এমনকি ভয়-ভীতি প্রদর্শন করে সামাজিক মান সম্মান ও হেয় প্রতিপন্ন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে আসছে। এছাড়া আরো উল্লেখ্য করেন , এইভাবে দীর্ঘদিন যাবৎ তারা এই ইউনিয়নে মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের নামে নিরীহ লোকদের হয়ারনী করে আসছে। এতে করে শান্তিপ্রিয় মানুষের শাস্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটছে। এবিষয়ে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা মোঃ সোহান মোড়ল জানান , এস আই আনিছুর রহমান ও তাঁর সহযোগী কনষ্টেবল নুরুজ্জামান নান্নু আমাদের গ্রামে এসে আমাকে সহ এলাকার অনেক কেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখায়। তাই বাধ্য হয়ে আমি সহ আমরা ১০ জন লিখিত অভিযোগ করেছি। বিষয়টি তদন্তপূর্বক তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। যদিও এসকল অভিযোগের বিষয়ে পুলিশের উপ পরিদর্শক আনিছুর রহমান বলেন , বিশ্বস্ত সোর্সের তথ্যানুযায়ী অভিযোগকারী ব্যাক্তি মাদক ইয়াবার ব্যবসার সাথে জড়িত। তাই তাকে তল্লাশি করা হয়। কিন্তু তিনিই আবার এখন আমার বিরুদ্ধে মিথ্যা এবং আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে বলে তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com