1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩৮ জন রোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ৫৯ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আবুল হোসেন (৬৫)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী আবুল হোসেনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি সাত দিন থেকে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত ২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতাল পরিচালক আরও জানান, এই নিয়ে হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩৮ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে আরও ৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ২৫০ জন।

এর মধ্যে মোট ৫ হাজার ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights