1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোয়াখালীতে নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোয়াখালীতে নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার

নোয়াখালীর সেনবাগে নাশকতার দায়ে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নুর হোসেন বাবু (২৮)। তিনি উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রলের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের অলি আহমদ মেম্বার বাড়ির মো. ইস্কান্দার মির্জার ছেলে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের শায়েস্তানগর হাজনী খাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর ছাত্রদল নেতা বাবু সেনবাগ থানা এলাকায় অবরোধের সমর্থনে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায় নাশকতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে

এ ঘটনায় র‍্যাব-১১ এর আভিযানিক দল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় নাশকতাকারীদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এরপর সোমবার দুপুরের দিকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উপরোক্ত ঘটনার এজাহারনামীয় আসামি নুর হোসেন বাবুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com