1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরাক থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। তবে ইরাক থেকে এই হামলা কারা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোই এই হামলা করেছে।

রোববার (২১ এপ্রিল) ইরাকের জুম্মার শহর থেকে এই রকেট ছোড়া হয়। গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল।

এরপর বেশকিছু দিন বন্ধ ছিল মার্কিন বাহিনীর ওপর হামলা। কিন্তু ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার মধ্যে নতুন করে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে চালানো হয়েছে ড্রোন হামলা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরাকের জুম্মার শহর থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে।

তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরই এ হামলার ঘটনা ঘটে।

নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে পাঁচটির বেশি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো মার্কিনি আহত হয়নি। রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাতে হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com