1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চিকিৎসার জন্য বের হয়ে অপহৃত নারী, যুবক আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চিকিৎসার জন্য বের হয়ে অপহৃত নারী, যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার

নওগাঁ থেকে অপহরণ হওয়া মৌসুমী আক্তার (২৮) নামে এক নারীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় নুরনবী (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব। মৌসুমী আক্তার নওগাঁর ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।

র‍্যাব থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য হাসপাতাল যাওয়ার পথে মৌসুমীকে অপহরণ করে আসামি। এরপর মৌসুমীর স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল অভিযান শুরু করে। এরপর ৪ ডিসেম্বর গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেতে ভিকটিম মৌসুমী আক্তারকে উদ্ধার করে র‍্যাব সদস্যরাত এবং এ ঘটনায় অপহরণকারী নুরনবীকে আটক করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com