1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন ছাত্রলীগের নেতা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন ছাত্রলীগের নেতা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার

আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে তিনি তার ব্যাখ্যা উপস্থাপন করেন।

এর আগে গত ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম’ এমন বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সবুজ।

৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসে আদালতের। পরে স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণবিধিমালা ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তা জানতে চেয়ে ছাত্রলীগ নেতা সবুজকে তলব করে নোটিশ দেন আদালত।

পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম সোমবার (০৪ ডিসেম্বর) সকালে তলবের নোটিশ জারি করেন। মঙ্গলবার মিজানুর রহমান সবুজকে সশরীরে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ।

তবে আদালত সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতির ব্যাখ্যা পাওয়া গেছে। সেটি নিবাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights