1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনায় টাকাসহ আটক-৩ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনায় টাকাসহ আটক-৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদীঃ নরসিংদীতে নগদ এর দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ১৬ লাখ টাকা উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) তথ্যটি নিশ্চিত করেন।
এসময় তিনি, গত ৪ এপ্রিল নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জের মাহমুদ নগর সংলগ্ন ১০নং ব্রীজের কাজে নগদের দুই কর্মীকে ফিল্মি স্টাইলে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনার পরপর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র একাধিক দল ঘটনার রহস্য উদঘাটন ও ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করতে মাঠে নামে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গত ১০ এপ্রিল শিবপুর থেকে হৃদয় ও সোলাইমান নামে দু’জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৬০ লাখের মধ্যে ২ লাখ টাকা উদ্ধার করেন। আটককৃত সোলাইমান ও হৃদয় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী গতকাল সোমবার রাতে ডিবির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড় থেকে বিধান মিয়া নামে ছিনতাই দলের আরেক সদস্যকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া আরও ১৪ লাখ টাকা উদ্ধার করা করেন। তিনি আরো জানান, ঘটনায় জড়িত আরো তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী পৌর শহরের শালিধা এলাকার অলি মিয়ার ছেলে বিধান মিয়া, মাধবদী থানাধীন জিতরামপুর গ্রামের লিটন মিয়ার ছেলে হৃদয় ও পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মোশারফ মিয়ার ছেলে সোলাইমান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com