
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রচণ্ড তাপদাহের মধ্যেই দিনভর বৃক্ষরোপন করেছে ছাত্রলীগ। বৃক্ষরোপনে স্থানীয়দের উৎসাহ দিতে প্রচার র্যালি করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে
বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতারণের মধ্যদিয়ে কর্মসূচির পালন করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সরকারি আজিজুল হক কলেজের ছাত্রলীগ নেতা শিহাব, বাদশাসহ আরো অনেকে।