1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯০ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং এ জানা যায়,১ মে রাতে গোপন সংবাদের ভিক্তিতে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কের ঢাকা অভিমুখি এসকে স্পেশাল নাইট কোচে তল্লাশি করে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুইজন কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত খন্দকার মাসুদ (৩৯) রংপুর মহানগরের তাজহাট মাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ও ২। তারাজুল ইসলাম (৪০) রংপুর মহানগরের মধ্য আশরতপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।

আজ ২ মে বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এক প্রেস ব্রিফিং করে এসকল তথ্য জানান। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com