1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডোমারে বিএনপির ভোট বর্জনের আহ্বান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডোমারে বিএনপির ভোট বর্জনের আহ্বান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৫ বার

মোঃ খলিলুর রহমান,নীলফামারী জেলা প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন। শুক্রবার (৩রা মে) পৌর শহরের জননী প্লাজায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার। এতে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শফিকুল বারী বুলবুল, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মোঃ আশরাফুল আলম আশরাফ, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিব আল আকাশ, উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনজারুল ইসলাম প্রমুখ সহ প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় বক্তারা ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে আসন্ন ডোমার উপজেলা ডামি নির্বাচনকে বর্জনের ঘোষণা দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com