1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান মুসাল্লীর পক্ষে নির্বাচনী কর্মীসভা ও লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান মুসাল্লীর পক্ষে নির্বাচনী কর্মীসভা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯৭ বার

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসান মুসাল্লীর বিজয় ছিনিয়ে আনতে ১০ ই মে ~২০২৪ ইংরেজি শুক্রবার সকাল ১০ টার দিকে খুলনার তেরখাদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক নির্বাচনী কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামীলীগ নেতা এ্যাড. আহমেদ উল্লাহ পিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , অবঃ অতিরিক্ত সচিব মোহাম্মদ গাউস। বিশেষ অতিথির বক্তৃতা করেন , অবঃ বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম , সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , অবঃ কাস্টমস সহকারী কমিশনার আব্দুল্যা আল মাহমদ সাবু মোল্যা , বীর মুক্তিযোদ্ধা মোল্যা লিয়াকত আলী , মোঃ বদরুল আলম বাদশা , আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান এস এম দীন ইসলাম , মোঃ সওকাত মুসাল্লী , অবঃ খাদ্য কমকর্তা মোঃ মিজানুর রহমান , অবঃ ব্যবস্থাপক মোল্যা আব্দুস সালাম , বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মোঃ আবুজর ইসলাম , মাস্টার ঈমান উদ্দিন , মোঃ গাউস শেখ , অরবিন্দ প্রসাদ সাহা , এস কে নুরুল ইসলাম দিশারী ও উকিল উদ্দিন লস্কার । বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জনাব আলী শেখ, আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম , যুবনেতা মোঃ আলমগীর ফকির , সাবেক কৃষকলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম ঝিলু , আব্দুল্লাহ আল মেহেদী , মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাত । সভায় বক্তারা আবুল হাসান মুসাল্লীর বিজয় ছিনিয়ে আনতে ব্যাপক প্রচার প্রচারণার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। পরে তেরখাদা সদরের বিভিন্ন বাজারে আবুল হাসান মুসাল্লীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com