1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কবিতা-তুমি বলেছিলে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কবিতা-তুমি বলেছিলে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২১ বার

তুমি বলেছিলে

মো দিপু সৱকাৱ

 

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,

আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে “আকাশে কী মেঘ করেছে দেখো?”,

আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে “চুলে জট বেধেছে”;

আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;

আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;

আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;

আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,

আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,

আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,

আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে ” আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে”,

তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;

আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত স্বাক্ষরে-

তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;

আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,

সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,

একদিন আমাদের দেখা হলো –

তখন; তুমি জিজ্ঞেস করেছিলে,”কেমন আছো?”

আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com