1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীর পাঁচদোনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীর পাঁচদোনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯২ বার

নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকায় যাত্রীবাহি বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয় আরো ৩ যাত্রী। 

শনিবার (১১ মে) ভোর পৌনে ৬টার দিকে মহাসড়কের চৈতাব এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাস চালক আ. সালাম (৪৩) এবং যাত্রী পিয়াল (২৬)।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি হাইয়েজ মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিলো। ভোর পৌণে ৬টার দিকে নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকা পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চাকল আ. সালম (৪৩) এবং পিয়াল (২৬) নামের যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হয় মাইক্রোবাসে থাকা আরও ৩ যাত্রী।

দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াছ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com