1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এস,এস,সি ও সমমান পরীক্ষায় শতভাগ উর্ত্তীর্ণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এস,এস,সি ও সমমান পরীক্ষায় শতভাগ উর্ত্তীর্ণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২৯ বার

উৎপল ঘোষ: যশোর অভয়নগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবারের এস,এস,সি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে । তার মধ্যে বিজ্ঞান বিভাগের শতভাগ পরীক্ষার্থীর মধ্যে শতভাগই জিপিএ – ৫ পেয়েছে । পাশাপাশি বাণিজ্য বিভাগের পাশের হারও শতভাগ । ১২ মে রবিবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সাংবাদমাধ্যমের কাছে এই তথ্য প্রকাশ করেন । নিরলস প্রচেষ্টা, অধ্যবসায়, আন্তরিক সদিচ্ছার কারণে প্রতিষ্ঠানটি এমন অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে ।

No description available.

এ সকল কিছুর কৃতিত্বের দাবিদার একমাত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী ও আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি) । তাঁর সঠিক দিক নির্দেশনা, নিয়মিত প্রতিষ্ঠানে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান এবং শক্তিশালী এ্যডুকেশন ম্যানেজমেন্ট টিম গঠনের মাধ্যমে তা তদারকি করা , শিক্ষকদের প্রেষণা এবং ছাত্রদের অনুপ্রেরণা দেওয়া এ সাফল্যের পিছনে বড় রকমের ভূমিকা রেখেছে । প্রথম থেকেই এই শিক্ষানুরাগী মানুষটি প্রতিষ্ঠানটিকে যশোর তথা দেশের মধ্যে একটি সেরা, দৃষ্টান্তমূলক এবং যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধপরিকর আধুনিক, বিজ্ঞান সম্মত শিক্ষা পদ্ধতি, অভিজ্ঞ ও প্রশিক্ষিত দক্ষ শিক্ষক , শক্তিশালী এ্যাডুকেশন ম্যানেজমেন্ট টিম এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে বাস্তব ও কার্যকর তদারকির মাধ্যমে অনুপ্রেরণা সৃষ্টি এ সাফল্যের পিছনে বড় রকমের ভুমিকা রেখেছে । প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর উদ্দেশ্য কেবল এ গ্রেড রেজাল্ট তৈরী নয় বরং এ গ্রেড মানুষ তৈরী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া । আকিজ আইডিয়াল স্কুল এ- কলেজ এর প্রতিষ্ঠাতার স্বপ্ন একদিন ইনশাআল্লাহ সমাজের সুপরিবর্তনের হাতিয়ার ও আলোকিত মানুষ হয়ে এই দেশকে সত্যিকারের সোনার বাংলাদেশে রুপান্তরিত করবে ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights