1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১৬ বার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুলিশের হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের পৃষ্ঠপোষকতায় এই হেলমেট বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা অনুষ্ঠিত করা হয়েছে। এসময় শতাধিক মোটরসাইকেল আরোহীকে ফুলেল শুভেচ্ছা জানান ও হেলমেট পড়িয়ে দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ট্রাফিক সচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ প্রদীপ কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা। এ সময় পুলিশ সুপার বলেন মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখার ও হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করেন। তিনি আরো বলেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। প্রত্যেক মোটরসাইকেল হেলমেট পরিধান করতে হবে। হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চলমান আছে ও থাকবে বলে জানান জেলা ট্রাফিকের ইনচার্জ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights