1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ইমরান রশিদের গণসংযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ইমরান রশিদের গণসংযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৩ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে, আগামী ২১মে ২০২৪ ইং তারিখে, যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সৈয়দ ইমরানূর রশীদ @ ইমরান রশিদ সবার নিকট দোয়া, ভালোবাসা ও ভোট চেয়ে চলছে ধারাবাহিক গণসংযোগ।তিনি জনপ্রিয় স্থানীয় দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি নির্বাচিত হলে ঝিকরগাছা উপজেলা মাদক, সন্ত্রাস, জুয়ামুক্ত একটি ডিজিটাল সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। সাংবাদিকতার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না। সাংবাদিকা করতে গিয়ে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে ছিলাম, জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থাকবো। সাংবাদিকতা ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি ঝিকরগাছা উপজেলাবাসীর কল্যাণে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। ঝিকরগাছা উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com