
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর জেলা গোয়েন্দা শাখা সদর শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি প্রাইভেটকার উদ্ধার সহ গ্রেফতার ০১ জনকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা সুত্রে জানা যায়, যশোরের এসআই(নিঃ) বিপ্লব সরকার, এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই(নিঃ)/ ৫১০ মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের একটা চৌকস টিম কোতয়ালী থানাধীন পৌরসভার শংকরপুর এলাকায় রাত প্রায় প্রায় ১১ টার সময় অভিযান পরিচালনা করিয়া আফরিন ফিলিং ষ্টেশনের সামনে চাঁচড়া টু যশোর বাস টার্মিনাল গামী পাকা রাস্তার উপর হইতে আসামী সাইফুল ইসলামের পুত্র মোঃ ইকবাল হোসেন(২২) কে আটক করে।

এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৬০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি প্রাইভেটকার সহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৬,৮০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন
