1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় র‌্যাবের অভিযানে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় র‌্যাবের অভিযানে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭৬ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : খুলনা হতে অভিনব কায়দায় ভ্যান যোগে পাচারের সময় ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আ : আলিমকে গ্রেফতার করে র‌্যাব-৬ র্যাব – ৬ খুলনা সুত্রে জানা যায়, গতকাল সদর কোম্পানি, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খুলনা জেলার জিরো পয়েন্ট হতে ভ্যান যোগে খান জাহান আলী (রূপসা) ব্রীজ হয়ে বাগেরহাট এর দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি জেলার রূপসা থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের খান জাহান আলী (রুপসা) সেতুর টোল প্লাজায় অবস্থান করে।

No description available.

দুপুরে খান জাহান আলী (রুপসা) সেতুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আঃ আজিজের পুত্র আব্দুল আলিম (৩০) কে আটক করে। মাদক কারবারির বাড়ি যশোর ঝিকরগাছা থানার চান্দেরপুল গ্রামে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে তাহার দখলকৃত ভ্যানের কাঠের বডির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com