1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্বখ্যাত উপন্যাসিক,সাহিত্যগবেষক ও বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন আর নেই - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্বখ্যাত উপন্যাসিক,সাহিত্যগবেষক ও বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন আর নেই

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৩ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার কৃতিসন্তান বিশ্ব বিখ্যাত উপন্যাসিক, সাহিত্য গবেষক, বীর মুক্তিযোদ্ধা, লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পুরস্কার প্রাপ্ত( ২০০৫), বাংলা সাহিত্যের কিংবদন্তি, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত (২০২১) ও ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রধান উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন (৮৩) আমাদের মাঝে আর নেই (ইন্না—লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গুরুতর অসুস্থ হয়ে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল রায়হানের পিতা। বুধবার সরকারি ভাবে গার্ড অফ অনার প্রদানের পর জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সহ আরও অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com