1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাটকেলঘাটা থানা এলাকা থেকে নকল ব্যান্ডরোল আটক করলো র‌্যাব - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাটকেলঘাটা থানা এলাকা থেকে নকল ব্যান্ডরোল আটক করলো র‌্যাব

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫৭ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সাতক্ষীরা পাটকেলঘাটা থানা এলাকা থেকে ২,৫০,০০০ পিচ নকল ব্যান্ডরোল আটক করেছে র‌্যাব- ৬। র্যাব -৬ সাতক্ষীরা ক্যাম্প সুত্র জানায়,দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে একটি চক্র দেশের সাথে প্রতারণা করে সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে নকল ব্যান্ডরোলের বীরদর্পে ব্যবসা করে আসছে। সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত গ্রুপকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গতকাল ২৯ মে সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন কাপাস ডাঙ্গা গ্রামে ত্রিশ মাইল মোড় সংলগ্ন মেসার্স রায়হান অটো প্রোসেস রাইস মিলের বিপরীতে একটি মেকানিক্যাল দোকানের সামনে সন্দেহজনক বস্তু পড়ে আছে। আভিযানিক দলটি উক্ত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিথি বুঝতে পেরে উক্ত গ্রুপটি তাদের সাথে থাকা নকল ব্যান্ডরোল ফেলে পালিয়ে যায়। এবং পরবর্তীতে উক্ত স্থান হতে তাদের ফেলে যাওয়া কয়েকটি পাটের বস্তাভর্তি ২,৫০,০০০ পিচ নকল ব্যান্ডরোল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ তালিকা মূলে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যান্ডরোল বিধি মোতাবেক জেলার পাটকেলঘাটা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

Open photo

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com