1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এমপি ডাঃ তৌহিদুজ্জামান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এমপি ডাঃ তৌহিদুজ্জামান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১ জুন, ২০২৪
  • ১২১ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা ও নিজেস্ব তহবিল থেকে হাসপাতালের ব্যবহারের জন্য ১০টি ফ্যান বিতরণ করেছেন যশোর—২ (চৌগাছা—ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন। এসময় তিনি নিজে শিশুদের ভিটামিন এ’ ক্যাপসুল খাইয়ে ঝিকরগাছা উপজেলার এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়ে বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এবছর সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

No description available.

আপনারা আপনাদের শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ান এবং সরকারের এই ক্যাম্পেইনকে স্বার্থক করে তুলুন। শনিবার (০১ জুন) সকাল ৯টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (এনেসথেশিয়া) ডাঃ সুচিন্ত কৃষ্ণ দত্ত, কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ মোঃ রফিকুজ্জামান, কনসালট্যান্ট (অর্থপেডিক) ডাঃ মোঃ কামরুজ্জামান, ডেন্টাল সার্জন ডাঃ মিনাক্ষী বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ পার্থ সারথি রায়, ডাঃ মেহেদী হাসান, হেলথ ইনসপেক্টর ফারুক হোসেন, পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নার্স ও অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights