1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে নির্মানাধীন পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে ভূয়সী প্রশংসা করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে নির্মানাধীন পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে ভূয়সী প্রশংসা করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৭ বার

শিবলী সাদিক খানঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সস্ত্রীক এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন শনিবার ০১ জুন ২০২৪ তারিখ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃটিশ স্থাপত্যশিল্পের ঐতিহ্যের ধারক পুরাতন পুলিশ হাসপাতাল ভবনে নির্মানাধীন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ পরিদর্শন করেন। এসময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম(বার), পিপিএম ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান।

No description available.

বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার উপজীব্যে গড়ে ওঠা এই জাদুঘরের ৫টি গ্যালারি ও আর্কাইভ তথা অফিস কক্ষ নিবিড় মনোযোগের সাথে পরিদর্শন করার পর প্রধান বিচারপতি বিশেষ সন্তুষ্টি জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ পুলিশের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার এই ব্যতিক্রমী ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি পুলিশ সুপার, ময়মনসিংহ এবং এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও প্রধান বিচারপতি জাদুঘরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সাজসজ্জা, প্রত্যেক গ্যালারিতে স্থাপিত প্রদর্শনীসমূহ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক বিভিন্ন সংগ্রহ এবং সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

No description available.

জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শনকালে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম(সেবা) প্রধান বিচারপতিকে বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান ও তাঁর মূল্যবান অভিমত সাগ্রহে গ্রহণ করেন। এ সময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে আগত বিচার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিবির্গ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, জেলা প্রশাসক জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং জেলা ও দায়রা জজ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে প্রধান বিচারপতি টাউন হল মিলনায়তনে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি কর্তৃক দুপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ এর উচ্ছ্বসিত প্রশংসা করেন।

No description available.

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com