
বিএম শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : আসন্ন খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা আফরোজ মনা আজ ২মে সন্ধ্যায় টিএসবি ইউনিয়নের কাজদিয়া তালতলা-শাখারী পাড়া মন্দির আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় উপস্থিত ছিলেন রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আব্দুর জব্বার শিবলী,রূপসা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক
চিত্ত রঞ্জন সেন,রূপসা পূজা উদযাপন পরিষদ নেতা রনজিত সেন, মন্দির কমিটির অসীম নন্দী,দিপক নন্দী,কুমুদ কান্তি নন্দী,অসিত নন্দী,শ্যামল নন্দী,সরোজিত সেন,রাজীব নন্দী,কানাই নন্দী,গনেশ বর্দ্ধন প্রমূখ।