1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে স্কলারশিপে ভর্তির সুযোগ নিয়ে আসছে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে স্কলারশিপে ভর্তির সুযোগ নিয়ে আসছে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৩২ বার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে এবার রাজশাহীতে আসছে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি দল। রাজশাহীতে অবস্থানকালে দিনব্যাপী ক্যাম্পেইনে সেখানে সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে স্কলারশিপে মিলবে ভর্তির সুযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক (আন্তর্জাতিক সম্পর্ক) ভাস্কর রায়। আগামী ১০ জুন ২০২৪ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী এই ভর্তি ক্যাম্পেইনের আয়োজন করেছে উচ্চশিক্ষা সহায়তাকারী কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল। কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল জানান, প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়। অথচ আমাদের পার্শ্ববর্তী বন্ধুদেশ ভারতে উচ্চশিক্ষা গ্রহণের এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে দুই দেশের সরকার যেখানে ভারত সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদের স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। সেই চিন্তা থেকে সানসাইন গ্লোবাল প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সরাসরি ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় র্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহের কথা তুলে ধরেন। তাদের প্রস্তাব অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল এক দিনের জন্য রাজশাহী আসতে রাজি হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক ভাস্কর রায়ের নেতৃত্বে রাজশাহীতে অবস্থানকালে তারা সরাসরি শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ শেষে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন মেয়াদে স্কলারশিপের ব্যবস্থা করে ভর্তির সুযোগ প্রদান করবেন যেখানে কোন মধ্যস্থতাকারী থাকবে না। শিক্ষার্থীরা চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কমার্স, আর্টস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, আইন, মিডিয়া স্টাডিস, ডিজাইন, এপ্লাইড হেলথ সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পাবেন। কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল আরো জানান, সোমবার ১০ জুন রাজশাহী শহরে হোটেল এক্স এর অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভারতে উচ্চ শিক্ষা গ্রহণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হবে। একই সাথে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সাক্ষাৎকার গ্রহণ এবং সনদপত্র যাচাই শেষে অনুষ্ঠান স্থলেই তাদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের মাপকাঠি নির্ধারণ করে ভর্তির সুযোগ নিশ্চিত করবেন যেখানে শতাধিক শিক্ষার্থীকে এই সুযোগ দেয়া হবে। কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল-এর পক্ষ থেকে রাজশাহীর শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com