1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ব্রাজিল হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ব্রাজিল হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭৩ বার

নিউজ ডেস্ক: বগুড়ার ২১ মামলার আসামি ব্রাজিল (৩৩) হত্যার ঘটনায় কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে নিহতের মা আঞ্জুয়ারা বিবি বাদি হয়ে এক ইউ’পি সদস্য সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামী কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের এক ইউপি সদস্যসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, আসামীদের সাথে পুকুরে মাছ চাষ ও রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ব্রাজিলের। উল্লেখিত বিষয় গুলোকে কেন্দ্র করেই গত শনিবার রাত সোয়া দশটার দিকে ব্রাজিলকে তার নিজ গ্রাম পোড়াপাড়ায় দেশিয় ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মামলায় আরও বলা হয়েছে গত শনিবার রাতে ব্রাজিল বগুড়া থেকে মোটরসাইকেলে যোগে নিজ বাড়ি পোড়াপাড়ায় ফেরার সময় রাত আনুমনিক সোয়া ১০ টার দিকে ওই গ্রামের তালুকদারপাড়া এলাকায় রাস্তার মোড়ে পৌঁছা মাত্রই পাশে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা দেশিয় ধারালো অন্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে ধারালো অন্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
তবে ব্রাজিলের বাড়ি পোড়াপাড়া গ্রামে হলেও সে বেশীর ভাগ সময় বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় থাকতো। কাহালু থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com